হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ ২ যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে শহরের কামড়াপুর এলাকা থেকে রাজন দেব (২১) ও নুরুল আমিন (২২) কে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে।
হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুর গ্রামের অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়েটিকে সম্প্রতি স্কুলের কাছে একটি বাসায় নিয়ে গ্রেফতারকৃত ২ যুবকসহ আরো ৩ জন ধর্ষণ করে। এ সময় তারা ঘটনাটির ভিডিও ধারণ করে।
পরে গত রোববার (৬ সেপ্টেম্বর) মেয়েটিকে আবারও এই প্রস্তাব দিলে মেয়েটি রাজী হয়নি। এতে তারা ক্ষিপ্ত হয়ে ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনাটি মেয়েটি তার পিতা কে জানায়।
মেয়ের বাবা সোমবার রাতে গ্রেফতারকৃত ২ জন ছাড়াও আরও ৩ যুবকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন