728x90 AdSpace

ব্রেকিং
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

হাইকোর্টে চার মামলায় আমানের ছয় মাসের জামিন

নাশকতার অভিযোগ দায়ের হওয়া চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই। সরকার বিরোধী আন্দোলনের সময় চলতি বছরের শুরুতে নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দুটি এবং ওয়ারি থানায় পুলিশের করা দুই মামলায় হাইকোর্ট তাকে জামিন দিল। এর আগে এসব মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আমান। বিচারিক আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিএনপির কারাবন্দি এ নেতার বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: হাইকোর্টে চার মামলায় আমানের ছয় মাসের জামিন Rating: 5 Reviewed By: Unknown