728x90 AdSpace

ব্রেকিং
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটে পুলিশের ওপর শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত

সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়েছে শিবির ক্যাডাররা। মহানগরীর দরগাহ গেট এলাকায় ঝটিকা মিছিল বের করে তারা এ হামলা চালায়
মঙ্গলবার বিকেলে তাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
হামলার সময় পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে দুই শিবির ক্যাডারকে আটক করেছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে দরগাহ গেট এলাকার লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এসআই শামসুদ্দিনের নেতৃত্বে দুই কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন।
এসময় শিবির ঝটিকা মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে দুই শিবির ক্যাডারকে আটক করে। এসময় পুলিশ এক রাউন্ড গুলিও ছুড়ে। তবে আটককৃত শিবির ক্যাডারদের নাম জানাননি তিনি।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: সিলেটে পুলিশের ওপর শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত Rating: 5 Reviewed By: Unknown