728x90 AdSpace

ব্রেকিং
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

যৌনদাসী না পেয়ে আইএস ত্যাগ!

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশাল সংখ্যক শিক্ষিত যুবকরা ইরাক ও সিরিয়া ভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে যাচ্ছে কেন? শুধুই কি ইসলামের টানে? ইসলামিক স্টেট (আইএস) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে? বিশ্ব-গোয়েন্দারা তা নিয়ে কাটাছেঁড়া করার আগে, দলছুট আইএস জঙ্গিরাই হাটে হাঁড়ি ভাঙতে শুরু করেছে!

দামি গাড়ি, বিলাসী জীবন, মেয়ে নিয়ে ফুর্তি এসবই ছিল আইসিসে যোগ দেয়ানোর টোপ! কোনও নীতি-আদর্শ নয়, এই ‘জিহাদিস্ট ইউটোপিয়া’র টানেই প্রচুর ছেলেপুলে যোগ দিয়েছে আইএসে। কিন্তু, এখন নিরাশ হয়ে তারাই বেরিয়ে আসছে।

এত যে খুন, বীভত্‍‌স্য হত্যা, শিরশ্ছেদ, ঝলসে মারা সবই তারা করেছে, নির্বিকার চিত্তে। কারণ, এসব না-করলে দামি গাড়িতে চড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। প্রতিশ্রুতি মতো টাকা তারা পাবে না। পাবে না অসহায় মহিলার ওপর নিজের পৌরুষ জাহির করার সুযোগও।

কিন্তু, কিছুদিন আইএসের সঙ্গে ঘর করে এরা বুঝে গিয়েছে, সবটাই ফাঁকা আওয়াজ। মিথ্যে টোপ দিয়ে দলভারী করছে আইএস।

আন্তর্জতিক বিভিন্ন গোয়েন্দা সংগঠন সূত্রে খবর, গত বছরের জানুয়ারি থেকে কম করে হলেও ৫৮ জন আইএস ছেড়ে প্রকাশ্যে এসব বলতে শুরু করেছে। যাদের বক্তব্যের সারমর্ম একই। অর্থাৎ দামি গাড়ি-বাড়ি আয়েশি জীবনের স্বপ্ন দেখিয়েই তাদের দলে টেনেছিল আইএস।
গোয়েন্দাদের দাবি, একই কারণে আরও লোকজনও আইএস ছেড়ে বেরিয়ে যাবে।

দলছুটদের বক্তব্য, বিলাসী জীবন দূর অস্ত, মানসম্পন্ন জীবনের এককণাও তারা পায়নি। যে যৌনদাসীর গল্প শুনেছিল, তা-ও গল্পই থেকে যায়। নিজেদের ‘ভুল’ বুঝেই তারা আইএস ছেড়ে বেরিয়ে আসে।

লন্ডনের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ র‌্যাডিকালাইজেশন অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স (আইসিএসআর) এই তথ্য সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করেছে।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: যৌনদাসী না পেয়ে আইএস ত্যাগ! Rating: 5 Reviewed By: Unknown