বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক স¤পাদক শাকিল মোরশেদ, মহানগর ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক রেজাউল করিম নাচন এক যুক্ত বিবৃতিতে গত ১৯শে সেপ্টেম্বর সিলেট ছাত্রদলের উদ্যোগে সিলেট প্রেসকাব ফাউন্ডেশন ও সিলেট জেলা প্রেসকাবে সংবাদ সম্মেলনে বক্তব্য কে বিকৃত করে কিছু কিছু দৈনিক ও অনলাইন পত্রিকায় উপস্থাপন করা হয়, যা আজকে আমাদের দৃষ্টি গোছর হয় ।
প্রকৃত ভাবে সাংবাদিক ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আমাদের বক্তব্য ছিল, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আন্দোলনে ব্যর্থ বর্তমান পকেট কমিটি ভেঙ্গে বর্তমান নেতৃত্ব কে বাদ দিয়ে মেধাবী আন্দোলনে সক্রিয় তরুণ নেতৃত্বের মাধ্যমে জেলা এবং মহানগর ছাত্রদলের কমিটি গঠন করলে সেই কমিটিতে আমাদের থাকার কোন আগ্রহ নাই। আমরা আশা করব সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমাদের এই বক্তব্য কে সঠিক ভাবে তুলে ধরবেন।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন