মানহানি মামলায় ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক মোস্তফা জামাল উদ্দীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইল সদর আমলি আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকারিয়া এই আদেশ দেন।
এর আগে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এই মানহানির মামলাটি করেন বলে জানান তার আইনজীবী উত্তম কুমার ঘোষ।
“মামলায় আসামিরা হাজির না হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।”
ওই আইনজীবী আরও জানান, ২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ নম্বর পৃষ্ঠায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে মিকুকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
“ওই বছর ৩ জুন মিকু বাদী হয়ে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন।”
পুলিশি তদন্তের পর ২০১৪ সালের ২ এপ্রিল সমন জারি করে আদালত। তবে আসামিরা হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানান উত্তম কুমার ঘোষ।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন