728x90 AdSpace

ব্রেকিং
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

লাইভ অনুষ্ঠানে যে কান্ড করলেন গুরুজী আর নারী জ্যোতিষী (ভিডিও)

ভারতের স্বঘোষিত গড ওম্যান রাধে মাকে নিয়ে টেলিভিশনে একটি লাইভ অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে। মৌখিক বিতর্কের এক পর্যায়ে অনুষ্ঠানে অংশ নেয়া এক নারী জ্যোতিষী স্বঘোষিত এক ধর্মগুরুকে প্রকাশ্যে চড় মারেন।
আইবিএন সেভেন-এর টিভি শো `আজ কা মুদ্দা`তে হিন্দু মহাসভার স্বঘোষিত ধর্মগুরু ওমজি ও জ্যোতিষী রাখি বাই আলোচনা করতে থাকেন। এরপর হঠাৎ তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। এর এক পর্যায়ে চরম উত্তেজিত হয়ে রাখি বাই নামের ওই নারী জ্যোতিষী ওম জিকে চড় মারেন। এরপর দুজনের হাতাহাতি বেশ কিছু সময় ধরে চলে।
এই অনুষ্ঠানের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: লাইভ অনুষ্ঠানে যে কান্ড করলেন গুরুজী আর নারী জ্যোতিষী (ভিডিও) Rating: 5 Reviewed By: Unknown