সারি সারি লাশ। সড়কের ওপর পড়ে রয়েছে রক্তমাখা নারী-পুরুষ। গোঙানি নয়, তাদের অব্যক্ত যন্ত্রণায় ঋদ্ধ প্যারির চরাচর। বীভৎস এই দৃশ্য আসলে প্রতীকী।
নীল গ্রহে নিজের শ্রেষ্ঠত্ব কায়েম করেছে মানুষ। তার নিরন্তর লালসার শিকার হচ্ছে বাকি জীবজগৎ। ধ্বংস হচ্ছে সবুজ, উষ্ণতর হয়ে উঠছে ধরিত্রী, দু-পেয়ে লুটেরাদের পেট ভরাতে নির্বিচারে চলেছে পশু-পাখি নিধনযজ্ঞ। অবিরাম বয়ে চলেছে শোণিত ফল্গুধারা।
অবাধ পশুহত্যার প্রতিবাদে সম্প্রতি ব্যস্ত প্যারির সড়কে অভিনব প্রতিবাদে শামিল হলেন পশুপ্রেমী সংগঠনের স্বেচ্ছাসেবীরা। শহরের কেন্দ্রস্থলে শরীরে কৃত্রিম রক্ত মেখে পশুদের ওপর অত্যাচার ও মাংস ভোজের বিরুদ্ধে চলল অবস্থান। বিশ্ব মাংস রদ দিবসে অসামান্য এই প্রতিবাদের প্রধান উদ্যোক্তা লাইফ ক্যাম্পেন গ্রুপ। মানুষকে নিরামিষাশী করার প্রয়াসে ২০০৯ সাল থেকে আন্দোলন চালাচ্ছে এই গোষ্ঠী।
এদিনের প্রতিবাদ অবস্থানে অংশগ্রহণ করে মোট ২৬০টি পশুপ্রেমী সংগঠন।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন