728x90 AdSpace

ব্রেকিং
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

দেশকে কারাগারে পরিণত করেছে সরকার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপির যত নেতাকর্মী আছে, প্রত্যেকের নামে মামলা দিয়েছে। এই হলো বাংলাদেশ, যেখানে মানুষ ঠিক মত ঘুমাতে পারে না। কোথায় ঘুমাবে? দেশে কোনো মৌলিক অধিকার নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই।”
লন্ডনে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ফেয়ারলোপ ওয়াটার কান্ট্রি পার্কে এই শুভেচ্ছা বিনিময় করেন প্রথমবারের মতো বিদেশে ঈদ করা সাবেক এই প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য এ সময় দীর্ঘ লাইন ধরে নেতাকর্মীরা অপেক্ষা করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, “এই আওয়ামী লীগ কিছুতেই ক্ষমতা ছাড়বে না। উনি গদি ছাড়বেন না। কেন গদি ছাড়বেন না বলেন তো? এতো লুটপাট ও খুন সরকার করেছে যে ক্ষমতা ছাড়লে তারা পার পাবে না।”
খালেদা অভিযোগ করেন, বাংলাদেশে এখন সরকারবিরোধীদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। পুলিশের মাধ্যমে এ সরকারকে টিকিয়ে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক ও দেশপ্রেমিক আছে। সুষ্ঠু নির্বাচন হলে এবং তাতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সঙ্গে নিয়েই তিনি দেশকে সামনের দিকে চালিয়ে নিতে চান।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: দেশকে কারাগারে পরিণত করেছে সরকার Rating: 5 Reviewed By: Unknown