সিলেটে একাধিক ছিনতাই মামলার আসামি তুষার মিয়া ওরফে টুন্ডা তুষারকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরীর মিরের ময়দান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের স্পেশাল টিম টাইগার-১।
তুষার কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ী সোনার বাংলা এলাকার জহির মিয়ার ছেলে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, তুষারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন