বাংলাদেশ জাতীয় দলের ত্রিকেটার সৌম্য সরকারকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলে চলছে তোলপাড়! ক্রিকেটার সৌম্য সরকারের নাম ও ছবিযুক্ত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই শেয়ার করা হচ্ছে সিলেট ছাত্রদলের নেতাকর্মীদের নামে আপত্তিকর নানা মন্তব্য। শেয়ার করা হচ্ছে বিভিন্ন ছবি। শুক্রবার মধ্যরাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌম্য সরকার নামীয় ওই ফেসবুক অ্যাকাউন্টের টাইমলাইন ঘুরে পাওয়া গেছে সিলেটের ছাত্রদলের রাজনীতি সম্পর্কিত বিভিন্ন পোস্ট।
এসবের মধ্যে রয়েছে সৌম্য সরকার নামীয় অ্যাকাউন্ট থেকে উপশহর গ্রুপের পক্ষ থেকে গালিগালাজ করা হচ্ছে।
এদিকে এর পাল্টা হিসেবে কমিটি প্রত্যাখ্যানকারিদের পক্ষ নিয়ে বিদ্রোহী বলয়ের নেতাকর্মীরাও সৌম্য সরকার নামীয় অ্যাকাউন্টে কমিটি পক্ষের নেতাকর্মীদের ব্যাপারে পোস্ট করছেন বিভিন্ন ছবি, মন্তব্য।
অ্যাকাউন্টটির বিগত দিনের পোস্ট ঘুরে দেখা গেছে, বিবদমান দু’টি গ্রুপের পক্ষ নিয়ে এত্তো অশালীনভাবে মন্তব্য ও গালিগালাজ করা হচ্ছে তা গণমাধ্যমে তোলে আনা সম্ভব নয়।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন