সরকারী নিষেধাজ্ঞা অমান্য করেই অটোরিকশা চলাচল করছে মহাসড়কে। মঙ্গলবার সিলেট-ঢাকা মহাসড়ক থেকে ৬টি অটোরিকশা আটক করে ভ্রাম্যমান আদালত।
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার পয়েন্ট থেকে ৬ টি অটোরিকশা আটক করে দক্ষিণ সুরমা থানায় হস্থান্তর করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল ৪টা থেকে প্রায় ১ ঘন্টা অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এবং রায়হান মাহবুব। অভিযানে সহায়তা করেন সিলেট জেলা বিআরটির মটরযান পরির্দশক কেশব কুমার দাশ।
আটককৃত অটোরিকশাগুলো হল (সিলেট-থ-১২-৩৩২৭, ১১-২০৬৬, ১১-৪১১৩, ১১-৭৫৬৯,১২-৪৮১১,১১-৪৫৫৬) দক্ষিন সুরমা থানায় পাঠিয়ে দেওয়া হয়। এসময় ৩টি বাস, ২টি লেগুনা ও ২ অটোরিকশাকে মোট ৪হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন