728x90 AdSpace

ব্রেকিং
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

স্বর্ণালি ১৭-তে চ্যানেল আই

শুরু হয়েছিল ১৯৯৯ সালের ১লা অক্টোবর। একে একে অতিক্রম করেছে ষোলো বছর। আজ পা দিয়েছে স্বর্ণালি সতেরোতে। মিষ্টি বয়স। পেছনে ষোল বছরের সমৃদ্ধ ইতিহাস আর সামনে দিগন্ত জোড়া স্বপ্নপথ। টেলিভিশন কিংবা গণমাধ্যম নিয়ে মানুষের তৃষ্ণা ও প্রত্যাশাগুলো পূরণ করে এগিয়ে চলেছে চ্যানেল আই। সংস্কৃতির সকল শাখায়, জাতীয় উন্নয়ন-অগ্রগতিতে, অর্থনীতিতে, শিক্ষায়, কৃষি, স্বাস্থ্যে, পরিবেশ প্রকৃতিতে চ্যানেল আই-এর উদ্ভাবনী পথচলা। শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী, বিজ্ঞানী-গবেষক, নতুন নতুন উদ্যোক্তা সবার প্রত্যাশা ও আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে চ্যানেল আই। গণমানুষের স্বপ্ন পূরণের চ্যানেল, চ্যানেল আইয়ের পর্দাতেই আবিষ্কার করা যায় বাংলাদেশের সকল ক্ষেত্রের প্রকৃত চিত্র। চ্যানেল আই মানে হৃদয়ে গভীরভাবে বাংলাদেশকে ধারণ করা একটি গণমাধ্যম অভিযান। চ্যানেল আই বিশ্বাস করে ‘লালসবুজ আমাদের শক্তি’। তথ্য প্রযুক্তির বিকাশ ও আকাশ সংস্কৃতির নতুন নতুন অগ্রযাত্রার ভেতর চ্যানেল আই-এর ষোল বছর কেটেছে নতুন নতুন উদ্ভাবনের ভেতর দিয়ে। প্রথম দিন যে নতুনত্বের মালা গেঁথেছিল, আজও তা গেঁথে চলেছে চ্যানেল আই। 
পথচলার শুরু থেকে চ্যানেল আই দেশের শিল্প সংস্কৃতির সব গুণী মানুষদের যুক্ত করেছে তার পথচলার বিশাল কাফেলায়। দিনে দিনে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে বড় বড় ইভেন্ট নিয়ে। পৃথবীর ছয়টি মহাদেশের বাংলা ভাষাভাষীরা প্রতিদিনই যুক্ত হচ্ছেন চ্যানেল আই-এর লালসবুজ রঙে। যুক্ত হচ্ছেন হৃদয়ে বাংলাদেশ চেতনায়। লাক্স চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে দেশের বাইরে। এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশে দেশে চ্যানেল আই বিনোদন আয়োজনে যুক্ত করেছে লাখ লাখ প্রবাসীকে। 
চ্যানেল আই বরাবরই তার পথচলার ভেতর দিয়েই শিক্ষা গ্রহণ করে। বিশ্বাস করে টেলিভিশন মানে শুধু বিনোদন নয়। টেলিভিশন মানে জনকল্যাণ, টেলিভিশন মানে মানব সেবা, টেলিভিশন জাতির উন্নয়ন ও ক্রমবিকাশের অনন্য বাহন। খবরের পেছনের খবর আর সংবাদপত্র পর্যালোচনায় নতুন মাত্রা যুক্ত করেছে চ্যানেল আই। নানা শ্রেণী-পেশার মানুষকে যুক্ত করেছে তৃতীয় মাত্রার মাধ্যমে আলোচনার টেবিলে। চ্যানেল আই এদেশের বিভিন্ন ক্ষেত্রের বহু সংখ্যক গুণী শিল্পীকে আজীবন সম্মাননা দিয়েছে। একইসঙ্গে তাদেরকে নিয়মিত পৃষ্ঠপোষকতাও অব্যাহত রেয়েছে। একটি টেলিভিশন নিতে পারে সমাজের অনেক ভাল ও শুভ ঘটনার নেপথ্য শক্তি। টেলিভিশন মানুষকে আরো সক্রিয় করতে পারে দেশের পথে। এই বিশ্বাস থেকে প্রতি বছরের মতো গত বছরটিতেও নিয়মিত কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে নতুন নতুন কিছু কর্মসূচি ও অনুষ্ঠান। চ্যানেল আই তার পথচলার ষোল বছরে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমুখী কার্যক্রমে আগের চেয়ে আরো প্রসারিত করেছে কর্মপরিধি।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: স্বর্ণালি ১৭-তে চ্যানেল আই Rating: 5 Reviewed By: Unknown