জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে বরখাস্ত করে জারি করা প্রজ্ঞাপনের কার্যকারীতা গতকাল স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট। ফলে ইকবাল আহমদ তাপাদারই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বহাল রয়েছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফৌজদারী মামলা জি.আর-৭০/১২ নম্বর মামলায় দাখিলকৃত অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহিত হয়েছে মর্মে ইকবাল আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়। এ প্রজ্ঞাপনটির আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে ইকবাল আহমদ তাপাদার হাইকোর্টে রিট মামলা দায়ের করে প্রজ্ঞাপনের কার্যক্রমের স্থগিতাদেশ কামনা করেন। হাইকোর্টের বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ উভয়পক্ষের শুনানী শেষে ইকবাল আহমদকেই জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আদেশ দেন।
ইকবাল আহমদ তাপাদারের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট দিদার আলম কল্লোল। সরকার পক্ষে স্থগিতাদেশের বিরোধীতা করেন বাংলাদেশের এটর্নী জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে একাধিক ডেপুটি এটর্নী জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমদ।
রায়ের প্রতিক্রিয়ায় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, ‘হাইকোর্ট জনগণের পক্ষে রায় দিয়েছেন।’
বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
- আপনার মতামত
- ফেসবুকে মতামত দিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন