728x90 AdSpace

ব্রেকিং
শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

সিলেটসহ ২২ জেলায় শিক্ষক নিয়োগের পরীক্ষা ১৬ অক্টোবর

সিলেট বিভাগের ৪জেলা সহ দেশের ২২ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষা আগামী ১৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ২২ জেলায় ৮৮৭ কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ২৫৭ জন। জেলাগুলো হচ্ছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ২ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে মেসেজ পাঠানো হবে। ৩ অক্টোবর থেকে প্রার্থীগণ স্ব-স্ব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে নিতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে কারও কাছে তা পওয়া গেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অন্যান্য জেলার পরীক্ষা পরবর্তীতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং তারিখ, সময় ও যাবতীয় তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: সিলেটসহ ২২ জেলায় শিক্ষক নিয়োগের পরীক্ষা ১৬ অক্টোবর Rating: 5 Reviewed By: Unknown