জামালপুরের বকশিগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। শনিবার ভোর ৬টার দিকে বকশিগঞ্জের কুলুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুল (৪৩), তার স্ত্রী শিল্পী (৩০) ও ১০ মাসের শিশু আবদুল্লাহ। আহতদের নাম জানতে পারেনি পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বকশিগঞ্জ থানার এএসআই আলাউদ্দিন জানান, কুড়িগ্রাম থেকে বকশিগঞ্জ আসার পথে কুলুর বাড়ি এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন