728x90 AdSpace

ব্রেকিং
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

খাদিমনগরে ঘরে ঢুকে অতিথির ওপর সন্ত্রাসী হামলা!

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে বড়শালা গ্রামে ঘরে ঢুকে অতিথির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা পৌণে ২টার দিকে গ্রামের বাসিন্দা মৃত রশিদ মিয়ার ছেলে পারভেজের ঘরে এ ঘটনা ঘটে। আহত অতিথি আবদুল গণিকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারভেজ আহমদ জানান, খাদিমনগর ইউনিয়নের ছালেপুর গ্রামের বাসিন্দা হাজী আজির মিয়ার ছেলে আবদুল গণি তাঁর বাড়িতে বেড়াতে যান। বেলা পৌনে ২টার দিকে একই ইউনিয়নের মঙ্গীপাড়া গ্রামের লুৎফুরের নেতৃত্বে রায়হান, আলম, জাবেদ, ফরিদসহ আরো কয়েকজন এসে ঘরে ঢুকে আবদুল গণিকে কুপিয়ে আহত করেন। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান পারভেজ।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: খাদিমনগরে ঘরে ঢুকে অতিথির ওপর সন্ত্রাসী হামলা! Rating: 5 Reviewed By: Unknown