728x90 AdSpace

ব্রেকিং
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

নৌকাবাইচে মাঝিদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষে আহত এরশাদ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। 
সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত এরশাদ জেলার বিজয়নগরের গোপিনাথপুর এলাকার হেকমত আলী মিয়ার ছেলে। 
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বাংলামেইলকে জানান, শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে তিতাস নদীর শশ্মানঘাট এলাকায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের নৌকার সঙ্গে একই উপজেলার মনিপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের নৌকার ধাক্কা লাগে। এ সময় উভয় নৌকার মাঝিরা লগি-বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বুল্লা গ্রামের এরশাদসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। 
পরে গুরুতর আহত অবস্থায় এরশাদকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। সেখানেই সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের পরিবারে কাছ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: নৌকাবাইচে মাঝিদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown