728x90 AdSpace

ব্রেকিং
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

কলেজছাত্রীকে অর্ধনগ্ন করে তল্লাশি, অপমানে আত্মহত্যা

স্বর্ণের হার চুরির অভিযোগে অর্ধনগ্ন করে তল্লাশির পর অপমানে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গে নিজ ঘরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রিম্পা ঘোষ নামে ওই কলেজছাত্রীর।
ওই ছাত্রীর পরিবারের দাবি, খালার স্বর্ণের হার চুরি যাওয়ার পর তাকে অর্ধনগ্ন করে তল্লাশি করা হয়। এই অপমান সইতে না পেরেই আত্মহত্যা করেছে সে। রিম্পা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ জানায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে জলঙ্গি এলাকায় খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন ১৮ বছরের ওই ছাত্রী। সেখানে কয়েকদিন থেকে গত মঙ্গলবার বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। এদিকে রিম্পার খালা সাগরী ঘোষের বাড়ি থেকে তার কিছু টাকা ও একটি স্বর্ণের হার চুরি যায়। খালার বাড়ির লোকজন এ চুরির জন্য রিম্পা ও তার মাকে সন্দেহ করে।
তারা মোটর সাইকেলে করে রিম্পাদের বাসটি ধাওয়া করেন। একপর্যায়ে বাস থেকে নামিয়ে লোকসমক্ষে অর্ধনগ্ন করে তল্লাশি করা হয় রিম্পাকে। গত শুক্রবার মেয়ের অপমানের প্রতিবাদ করতে আবার বোনের বাড়িতে যান রিম্পার মা। রাতে তিনি সেখানেই ছিলেন। আর বাড়িতে রিম্পা ছিল একা। ওইদিনও ফোনে রিম্পাকে আরেক দফা অপমান ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ রয়েছে।
শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। রিম্পার পরিবারের দাবি ক্রমাগত অপমান সইতে না পেরেই আত্মহত্যা করেছে সে। এ ঘটনায় রিম্পার খালা সাগরী ঘোষ ও তার স্বামীসহ ৫ জনের নামে থানায় মামলা করেছে তার পরিবার। সূত্র: আনন্দবাজার পত্রিকা
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: কলেজছাত্রীকে অর্ধনগ্ন করে তল্লাশি, অপমানে আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown