যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন তার ফেইসবুকে লিখেছেন- আর কোনো জার্নালিস্ট মহসিন আলীর বকা খাবেন না। উনি আর কোনো জার্নালিস্টের নিউজ সোর্স হবেন না।
সাংবাদিকদের উদ্দেশ্য করে ফেসবুকে তিনি আরো লিখেছেন: একজন জার্নালিস্ট হয়ে বলছি, আপনারা সৈয়দ মহসিন আলীকে বুঝলেন না। উনিও আপনাদের বুঝিয়ে যেতে পারলেন না।
'এ রকম একজন দুর্নীতিমুক্ত, সৎ এবং বহুমাত্রিক গুণাবলীর মানুষের কন্যা হওয়ার জন্য গর্ববোধ করি। আল্লাহ তুমি আমার বাবাকে ভালো রেখো।
সৈয়দ মহসিন আলীর মেয়ে সৈয়দা সানজিদা শারমিন চ্যানেল আই অনলাইনে সাংবাদিক ফরিদ হোসেনের সাক্ষাতকার নিজের ফেইসবুকে শেয়ার করে উপরোক্ত কথাগুলো লিখেছেন।
গত সোমবার সকাল সাড়ে ৯টায় সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ইন্তেকাল করেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমাননন্দরে এসে এসে পৌঁছায়।
চ্যানেল আই অনলাইনের সঙ্গে সাক্ষাতকারে সাংবাদিক ফরিদ হোসেন বলেছিলেন, ব্যক্তি মহসিন আলীকে অনেকেই চিনতে পারেননি। তিনি সাংবাদিক বন্ধুদের এতোই ভালোবাসতেন যে নিজের মেয়েকেও সাংবাদিকতায় পড়িয়েছেন।
নিউমোনিয়া, কিডনিতে সমস্যা এবং ডায়াবেটিস রোগে মারাত্নক অসুস্থ সমাজকল্যাণ মন্ত্রীকে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ৪ আগস্ট রাতে হবিগঞ্জের মাধবকুন্ডে এক আলোচনা সভাতেই অসুস্থবোধ করেন মহসিন আলী। এরপরই মন্ত্রীকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন