728x90 AdSpace

ব্রেকিং
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

মার্কিন সেনাকে উচিত শিক্ষা দিল উট (ভিডিও সহ)


আফগানিস্তানে মোতায়েন একজন মার্কিন সেনাকে উচিত শিক্ষা দিয়েছে একটি উট। গৃহপলিত পশুটিকে ধরতে গিয়ে নিজের নিতম্বে উটটির লাথি খেয়েছে ওই মার্কিন সেনা।
ঘটনাটি ভিডিও করেছে ওই সেনার সহকর্মীরা। ২০১০ সালে ধারণ করা এ ভিডিও’তে দেখা যাচ্ছে, দৃশ্যত ফ্রাঙ্ক নামের ওই সেনা প্রথমে ঘাস চিবাতে থাকা উটটির কাছে যায়। তার সহকর্মীরা উটটি স্পর্শ করার জন্য ফ্রাঙ্ককে চাপ দিতে থাকে এবং এজন্য তারা বাজি ধরে। 
প্রথমে ওই মার্কিন সেনা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলে, “তাকে স্পর্শ করবো? তাহলে তো ও আমাকে গুঁতা দেবে!”
কিন্তু এরপর এক পর্যায়ে ফ্রাঙ্ক উটটিকে থাপ্পড় মারতে যায়। দৃশ্যত উটটি ফ্রাঙ্কের কথা বুঝতে পারে এবং মার্কিন সেনা তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পশ্চাদ্বেশে সজোরে লাথি মারে। এ সময় মার্কিন সেনা ককিয়ে ওঠে এবং ব্যাথায় নিতম্বে হাত রেখে দৌঁড়ে পালিয়ে যায়।

এ অবস্থা দেখে ফ্রাঙ্কের সহকর্মীরা অট্টহাসিতে ফেটে পড়ে। এ সময় ফ্রাঙ্ক বলে ওঠে, ‘কাজটি করতে বলে তোমরা ঠিক করো নি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ভিডিওটি ‘কারমা’ নামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সূত্র : রেডিও তেহরান

  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: মার্কিন সেনাকে উচিত শিক্ষা দিল উট (ভিডিও সহ) Rating: 5 Reviewed By: Habib