728x90 AdSpace

ব্রেকিং
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

মক্কায় মসজিদ আল হারামে ক্রেন ছিঁড়ে নিহত ৫২ (এক্সক্লুসিভ ভিডিও সহ)

সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে নির্মাণাধীন কাজের ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ভারি বৃষ্টিতে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে। শুক্রবার ওই অঞ্চলে ঝড়ের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
অপর একটি সূত্রে খবর, মৃতের সংখ্যা ৬২। 
এক মার্কিন দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের ছাদ ভেঙে একটি ক্রেন আছড়ে পড়ে মানুষের ভিড়ের উপর। এসময় মসজিদের মার্বেলের মেঝে রক্তে ভেসে যায়।
এদিকে ট্যুইটরে বিবৃতি দিয়ে সৌদির সিভিল ডেফেন্সের প্রধান পরিচালক ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছে, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  
আল জাজিরার সাংবাদিক হাসান প্যাটেল মক্কা থেকে জানান, প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন, স্থানীয় সময় আনুমানিক পৌনে ৬টায় মসজিদুল হারামের চতুর্থ তলায় ক্রেনটি আছরে পড়ে। ক্রেন ভেঙে পড়ায় মসজিদের মাথায় একটি বিশাল গহ্বর তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা।
তিনি আরো জানান, এসময় মসজিদ ভর্তি মানুষ ছিল। অনেকগুলো অ্যাম্বুলেন্স ওই দিকে ছুটে যেতে দেখা যাচ্ছে। দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে।
তিনি বলেন, ‘ভবনটি নির্মাণাধীন ছিল। সাড়ে ৫টার দিকে প্রবল বৃষ্টি হলে স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।’ 


  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: মক্কায় মসজিদ আল হারামে ক্রেন ছিঁড়ে নিহত ৫২ (এক্সক্লুসিভ ভিডিও সহ) Rating: 5 Reviewed By: Habib