728x90 AdSpace

ব্রেকিং
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

অনন্ত জলিলের বিলাসবহুল ক্যারাভ্যান মোবাইল হাউজ (ভিডিও)


বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল। পর পর তিনবার তিনি সিআইপি হয়েছেন। তার ব্যবহার করা সবকিছুতেই যে আভিজাত্যের ছাপ থাকবে তাতে অস্বাভাবিকত্বের কিছু নেই। তার ড্রেস থেকে শুরু করে সবকিছুতেই আভিজাত্যে ছাপও লক্ষ্য করা যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নতুন একটি ক্যারাভ্যান মোবাইল হাউজ  কিনেছেন।
জানা গেছে, আমেরিকার হলিউড থেকে এ ক্যারাভ্যান মোবাইল হাউজটি ক্রয় করেছেন তিনি। সম্পূর্ণ শীতাতপ নিয়নন্ত্রিত ক্যারাভ্যান মোবাইল হাউজটিতে টেলিভিশন, একটি সুপার ডিলাক্স বেড, সোফা সেট, ড্রেসিং টেবিল, কিচেন ও টয়লেটসহ শুটিং সেটে যাওয়ার মতো সব ধরনের সুবিধা রয়েছে। একজন সুপারস্টারের যা যা প্রয়োজন তা এই আমেরিকান ফোর্ড ব্রান্ডের ক্যারাভ্যান মোবাইল হাউজে রয়েছে।
এই ক্যারাভ্যান মোবাইল হাউজটি এখন বিএফডিসিতে রাখা রয়েছে। অনন্ত জলিল বর্তমানে তার পরের সিনেমা দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক-এর প্রিপ্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সর্বশেষ মোস্টওয়েল কাম টু সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালে। দেখুন : সদ্য কেনা চিত্রনায়ক অনন্ত জলিলের বিলাশবহুল ক্যারাভ্যান মোবাইল হাউজঃ
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: অনন্ত জলিলের বিলাসবহুল ক্যারাভ্যান মোবাইল হাউজ (ভিডিও) Rating: 5 Reviewed By: Unknown