728x90 AdSpace

ব্রেকিং
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে শারীরিক সম্পর্ক গড়তে হয়

মাত্র কয়েক মাস আগে চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পাওয়া কঙ্গনার কিছু মন্তব্যে বলিউডে চলছে জোর গুঞ্জন। ইন্ডাস্ট্রি নিয়ে তীর্যক কিছু মন্তব্যে এখন আলোচনায় রয়েছেন ক্রমে সাফল্যের দিকে ধাবমান এই অভিনেত্রী।
‘কুইন’ ছবিতে অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো মর্যাদাকর এ পুরস্কার পান তিনি। তবে সে সময়ই ব্যস্ত ছিলেন ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবি নিয়ে। কঙ্গনা প্রায় একার প্রচেষ্টায়ই হিট করিয়েছেন ছবিটি। ২৮ বছর বয়সী এ অভিনেত্রীর সাম্প্রতিক প্রোফাইল তাই সাফল্যে জ্বলজ্বল করছে। সম্প্রতি তার কথাবার্তায় অনেকটা পরিবর্তন এসেছে; যতই সাফল্য আসছে ততই বলিউডে বন্ধুত্ব নিয়ে সমালোচনামুখর হয়ে উঠছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি আবারো এ ধরনের মন্তব্য করে আলোচনায় এসেছেন এ নায়িকা। এক টিভি শোতে কঙ্গনা বলেন, ‘বলিউডে স্বার্থ হাসিলের জন্য অনেকেই নকল বন্ধুত্ব দেখান। এর মধ্যে শারীরিক সম্পর্কও থাকে। ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে গেলে এমন শারীরিক সম্পর্কের পথ বেছে নেন অনেকেই।’
বিস্ফোরক এসব মন্তব্যের পর তাই স্বভাবতই প্রশ্ন উঠে- কঙ্গনা কি কারো কাছ থেকে দুঃখ পেয়েছেন? নাকি বন্ধুত্বের নামে স্বার্থপরতা কিংবা দেহলোভীদের শিকার হলেন তিনি? কঙ্গনার এসব মন্তব্য নিয়ে মুম্বাইয়ের বলিউড পাড়ায়ও শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। এক পক্ষ বলছেন, কঙ্গনা আসলে বাস্তবতাকেই তুলে ধরেছেন। আবার তার সমালোচকরা বলছেন, আলোচনায় থাকার জন্যই এসব ফালতু কথা বলছেন কঙ্গনা। সূত্র: আনন্দবাজার পত্রিকা 
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে শারীরিক সম্পর্ক গড়তে হয় Rating: 5 Reviewed By: Unknown