728x90 AdSpace

ব্রেকিং
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

বৃটেনের কারাগারের ছাদে খুনের আসামী

ম্যানচেষ্টারে তিন দিন ধরে কারাগারের ছাদে অবস্থান করছেন দন্ডপ্রাপ্ত এক খুনের আসামী। স্টুয়ার্ট হর্নার নামের ওই আসামী রোববার সন্ধ্যায় ১৮ ফুট উঁচু ফেন্স টপকে কঠোর নিরাপত্তা বেষ্টিত ম্যানচেষ্টারের উত্তর এলাকায় স্ট্র্যাঞ্জওয়েস প্রিজনের ছাদে উঠেন। এরপর আন্ডারপ্যান্টস পরে তিনি ইউন্ডো প্যান্স, সিসিটিভি ক্যামেরা, মেটাল পল ইত্যাদি ভেঙ্গে তিনি একদম সিমনির উপরে চলে যান। ৩৫ বছর বয়সী হর্নার প্রিজনের প্রায় কয়েক হাজার পাউন্ড ক্ষতি করেছেন বলে ধারণা করা হচ্ছে।
হর্নার ২০১১ সালে নিজের এক স্বজনকে গুলি করে হত্যার পর থেকে কারাগারে রয়েছেন। পুলিশের সমঝোতাকারীরা নানানভাবে চেষ্টা করেও তাকে নীচে নামিয়ে আনতে পারছেন না। সোমবার সর্বশেষ একটি দীর্ঘ ক্র্যান ব্যবহার করেও তাকে নীচে নেমে আসার আহ্বান করা হয়। কিন্তু তাতে তিনি নীচে নামতে রাজি হননি।
হর্নার কেনো ছাদের উঠে প্রতিবাদ করছেন এ ব্যাপারেও কেনো স্বচ্ছ ধারণা দিতে পারছে না কেউ। তবে প্রধম দিন ছাদে উঠার পর তিনি একটি টিশার্টে লিখে এবং উপস্থিত সাংবাদিক ও দর্শনার্থীদের উদ্দেশ্যে চিৎকার করে বলেছেন, এটা ১৯৯০ সাল নয়। যথেষ্ট হয়েছে। সরকারকে প্রিজনের পুরো সিস্টেমকে টিক করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য ১৯৯০ সালে ম্যানচেষ্টারের স্ট্র্যাঞ্জওয়েস প্রিজনের সুযোগ সুবিধার দাবীতে সংঘর্ষে ২ জন কয়েদী নিহত হয়। প্রায় এক মাসব্যাপি এ আন্দোলন ছিল।
এদিকে ছাদে উঠে হর্নার চিৎকার করে তিনি নিজেকে নিস্পাপ বলেও দাবী করেন। এছাড়াও তিনি ৪০ দিন ৪০ রাত ছাদে থেকে রেকর্ড করতে চান বলেও চিৎকার করেন। প্রিজনের ছাদে হর্নারকে দেখতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ জড়ো হচ্ছেন। অন্যদিকে প্রিজনের ভেতর থেকে বন্দীরাও চিৎকার করে ছাদে অবস্থান অব্যাহত রাখতে হর্নারকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: বৃটেনের কারাগারের ছাদে খুনের আসামী Rating: 5 Reviewed By: Unknown