728x90 AdSpace

ব্রেকিং
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

মা হতে চলেছেন রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি হিন্দি সিনেমা নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন এক বছর আগেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা একটি ছবিতে রানিকে গর্ভবতী অবস্থায় দেখা গেছে। গত ১২ সেপ্টেম্বর রানী মুখার্জি ফ্যানস নামের একটি পেজে ছবিটি পোস্ট করার পরপরই সেটি টুইটারে ছড়িয়ে পড়ে।
ছবিতে দেখা যাচ্ছে যে, রানী একটি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন; আর সে সময়ই ওই ছবিটি তোলা হয়। রানী একটি ঢিলে-ঢালা ফুলের ছবি অঙ্কিত ম্যাক্সি পরে রয়েছেন। আর তিনি যে গর্ভবতী তাও তার পেটের আকৃতি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে।
রানি মুখার্জির ভাই রাজার স্ত্রী টেলিভিশন অভিনেত্রী জয়তী মুখার্জি এর আগে মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হ্যাঁ, রানি এখন গর্ভবতী’।
রানি এবং যশ রাজ ফিল্মস এর বর্তমান কর্ণধার গত বছরের ২১ এপ্রিল ইতালিতে গিয়ে গোপনে বিয়ে করেন। ৩৭ বছর বয়সী রানির এটাই প্রথম বিয়ে। অন্যদিকে, ৪৪ বছরের আদিত্য চোপড়া এর আগে পায়েল খান্নার সঙ্গে কয়েকবছর ঘর-সংসার করেছেন। কিন্তু ২০০৯ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
১৬ বছরের অভিনয় জীবনে সাথিয়া, হামতুম, ভীর জারা, বান্টি আওর বাবলি ব্ল্যাক ও নো ওয়ান কিলড জেসিকার মতো অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রানি।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: মা হতে চলেছেন রানি মুখার্জি Rating: 5 Reviewed By: Unknown