728x90 AdSpace

ব্রেকিং
বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

বিয়ানীবাজারে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ছাত্রদলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৩

অভ্যন্তরীন কোন্দল ও পূর্ব বিরোধের জের ধরে সিলেটের বিয়ানীবাজারে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ হয়েছে। দারালো অস্ত্রের আঘাতে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পৌরশহরের কলেজ রোডে এ হামলা হয়। আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পৌর শহরের আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে কলেজ রোডের ব্যবসায়ীরা আজ বুধবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করেছেন।
রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব
জানা যায়, গত ২৭ আগস্ট ছাত্রদলের বিবদমান এ দুইটি গ্রুপের সংঘর্ষের জের ধরে গতকাল প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আক্রমনের শিকার উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন লিটন ও বুরহান উদ্দিন। হামলা থেকে প্রাণ বাঁচাতে তারা কলেজ রোডের একটি রেস্টুরেন্টে আশ্রয় নিয়ে সেখানেও হামলার শিকার হন।
এ সময় রেস্টুরেন্টে বসে চা পানরত যুবলীগ কর্মী আলমাছ হোসেনকে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থায় আশংকাজনক হওয়ায় সাথে সাথে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মূলধারা গ্রুপের নেতাকর্মীরা মোটর সাইকেল যোগে বেরিয়ে আসার পথে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মূলধারা গ্রুপের ছাত্রদল কর্মী সুমন আহমদ বলেন, রোববার ছাত্রদলের মিছবাহ গ্রুপের ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে কলেজ রোডে ছাত্রদল নেতা সাঈদ আহমদকে একা পেয়ে হামলা চালায়। নিজের গ্রুপের কর্মীরা হামলা চালানোর কথা অস্বীকার করে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মিছবাহ উদ্দিন বলেন, ছাত্রদলের দুই পক্ষ নিজেদের মধ্যে মারামারি করেছে। আমরা সিনিয়র পর্যায়ে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। এ দুই পক্ষ এর আগেও সংঘর্ষ জড়িয়েছে বলে তিনি জানান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, ছাত্রদলের দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় আহত তিন জনকে সিলেট পাঠানো হয়েছে। এ ঘটনার অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
প্রসঙ্গ গত ২৫ আগস্ট ছাত্রদল মিছবাহ গ্রুপের কর্মী সজীবের সাথে বিয়ানীবাজার সরকারি কলেজে মোটর সাইকেল পার্কিং নিয়ে ছাত্রদল মূলধারা গ্রুপের কর্মী সাঈদ আহমদের মধ্যে বাকবিতন্ডা ঘটে।
এ ঘটনার জের ধরে ২৭ আগস্ট কলেজ রোডে দুই পক্ষের সংঘর্ষে মিছবাহ গ্রুপের কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমানসহ তিন জন মারাত্মক আহত হয়। নোমান এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গতকাল আগের ঘটনার প্রতিশোধ নিতে ছাত্রদল মিছবাহ গ্রুপের কর্মীরা ছাত্রদল মূলধারা গ্রুপের নেতা কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছে মূলধারা গ্রুপ।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: বিয়ানীবাজারে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ছাত্রদলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৩ Rating: 5 Reviewed By: Unknown