728x90 AdSpace

ব্রেকিং
সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

শাবিপ্রবি থেকে ‘মর্টারশেল’ উদ্ধার

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। ৪ অক্টোবর রোববার মর্টারশেলটি উদ্ধার করে জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, উদ্ধার করা মর্টারশেলটি থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান, মর্টারশেলটি ৭১ সালের মুক্তিযুদ্ধের হতে পারে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। এটি পরীক্ষা করার জন্যে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আজ সকালে একজন লোক এয়ারপোর্ট এলাকা থেকে মর্টারশেলটি বিক্রির জন্য বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়ে শহরে প্রবেশ করতে যাচ্ছিল। মর্টারশেলটি দেখে শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশকে খবর দেন।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: শাবিপ্রবি থেকে ‘মর্টারশেল’ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown