728x90 AdSpace

ব্রেকিং
বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

এবার নিজের স্ক্যান্ডাল নিয়ে যা বললেন পপি

জনপ্রিয় চিত্রনায়িকা পপির সঙ্গে মঙ্গলবার সকালে উঠে এলো প্রেমের প্রসঙ্গ। আলোচ্য বিষয়ের বাইরে গিয়ে পপি আরো বলেন, ‘প্রায়ই শুনি মিডিয়ার অমুক নায়িকা বিয়ে করেছেন। আবার শুনি তার সংসার ভেঙে গেছে। আবারও তার বিয়ের খবর বের হয়। আমি সব সময় এসব থেকে দূরে থাকি। আমি আমার ক্যারিয়ার নিয়ে সচেতন থাকার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, এ ক্ষেত্রে সাংবাদিকরা আমাকে দারুণভাবে সহযোগিতা করছেন।’
কিন্তু আপনার নামে তো নানা সময়ে প্রেম ও বিয়ে সংক্রান্ত খবর বের হয়েছে। সেগুলোর ব্যাপারে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে পপি হাসতে হাসতে বলেন, ‘ভালো সাংবাদিকতা মন্দ সাংবাদিকতা দুই-ই তো চলছে, নাকি? দ্বিতীয় দলের সাংবাদিকরা এমনটা করেছেন। এতে আমি বিচলিত নই। কারণ এসবের কিছুরই প্রমাণ নেই তাদের হাতে। আর একটু হিসেব করলে দেখবেন আমার স্ক্যান্ডাল তুলনামূলক কম।’
আপনার স্ক্যান্ডাল তুলনামূলক কম, এটা দিয়ে আসলে কী বোঝা যায়? পপি বলেন, ‘এটা আসলে আমার কাজের প্রতি দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাদের জন্যই এতদূর আসতে পেরেছি। তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছি আমি। এই স্বীকৃতির একটা মূল্য আছে। আমি ভালো কাজের জন্যই অপেক্ষা করি সব সময়।’
এখন আপনার হাতে তেমন সিনেমা নেই। আপনি নাটকে ব্যস্ত। এর ব্যাখ্যা কী? ‘ভালো সিনেমার অফার প্রতিদিন পাবো এমনটা প্রত্যাশা করিনা। এখন যা দিনকাল পড়েছে বড় বাজেটের ছবিই হচ্ছে না। আমি একা সারভাইব করছি না। পাঁচ বছর আগেও এ দেশে এক কোটি টাকার বাজেটের ছবি হতো। এখন সেটা নেমে গেছে ৫০-৬০ লাখে। আর গুণী নির্মাতারও অভাব রয়েছে। তাদের অনেকেই পরপারে চলে গেছেন। গুণী যারা আছেন, তাদের হাতে সিনেমা নেই। এই অবস্থায় মনের ক্ষুধা নিবারণের জন্য নাটক-টেলিফিল্মে কাজ করি। কিন্তু ওটা আমার ঠিকানা নয়।’
দীর্ঘদিন পর পর সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। বেছে বেছে অভিনয় করছেন। এই সিনেমাগুলো কী আপনার মনের মতো হচ্ছে? পপি একটু সময় নিয়ে বললেন, ‘সব যে মনের মতো হয়, ঠিক তা নয়। তবে আমি চেষ্টা করছি। শুরুটা ভালো হলেও শেষে দেখা যায় সেই সিনেমায় অনেক অসঙ্গতি। এসব মেনে নিয়েই কাজ করছি।’
এই সপ্তাহে একটি ইংরেজি ভাষার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী অভিনেত্রী পপি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এসব উঠে আসে আলোচনায়। পপি জানান, ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবিটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এর দৃশ্যধারণ শুরু হবে আগামী বছরের শুরুতে। পপির বিপরীতে অভিনয় করবেন নায়ক সায়মন। এটি হবে এই জুটির প্রথম সিনেমা।
‘দি আমেরিকান ড্রিম’ ছবিটিতে ব্যবহার করা হবে দুটি ভাষা, ইংরেজি ও বাংলা। পপি জানান, এটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। পরিচালক এম জসীম উদ্দিন পপির সঙ্গে চুক্তি করেই ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। তিনি ওই দেশেই থাকেন।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: এবার নিজের স্ক্যান্ডাল নিয়ে যা বললেন পপি Rating: 5 Reviewed By: Unknown