গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। দুইবারের ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার’ রোনালদিনহো মায়ের জন্মদিন সেলিব্রেট করার জন্য পোর্তো অ্যালেগ্রে যাচ্ছিলেন। রাস্তায় তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। সূত্র জানায়, গাড়িটির ব্যাপক ক্ষতি হলেও কেউ আহত হয়নি।
রোনালদিনহোর ভাই তথা এজেন্ট রবার্তো ডি অ্যাসিস জানিয়েছেন, ‘ভাগ্যক্রমে কেউ আহত হয়নি। এটা স্বস্তির খবর।’
মাত্র দুই দিন আগেই রোনালদিনহোকে ছেড়ে দিয়েছে রিও ডি জেনেইরোর ক্লাব ফ্লুমিনেনস। শোনা যাচ্ছে, এবার ভারতের আইএসএল-এ খেলতে দেখা যেতে পারে ব্রাজিলীয় তারকাকে।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন