সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকায় বাড়িতে গরুর মাংস রাখা ও গরুর মাংস খাওয়ার গুজবে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে কিছু কট্টোরপন্থী হিন্দুরা। এই ঘটনা নিয়ে চারদিকে উঠেছে নিন্দার ঝড়। গরুর মাংস ভক্ষণের এই নারকীয় বিরোধিতার প্রতিবাদে সরব হয়েছেন ভারতেরই বিখ্যাত অনেকে।
প্রখ্যাত লেখিকা শোভা দে টুইটারে লিখেছেন, তিনি এই মাত্র গো-মাংস খেলেন। এ জন্য কেউ যদি তাকে মারতে চায় তাহলে তিনি তার মুখোমুখি হতে প্রস্তুত।
বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপূরও নিজেকে গো-মাংস ভক্ষণকারী হিন্দু বলে দাবি করেছিলেন। তীব্র বিরোধিতার মধ্যেও নিজের মন্তব্যে অনড় তিনি।
ভারতের প্রেস কাউন্সিলের প্রাক্তন প্রেসিডেন্ট তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কেন্ডেয় কাটজুও টুইট করেন যে তিনিও গো-মাংস খেয়েছেন, হিম্মত থাকলে তাকে কেউ মেরে দেখাক..। কাটজু আরও লিখেছেন, তার লাঠি ওইসব লোকেদের জন্য অপেক্ষা করছে।
রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
- আপনার মতামত
- ফেসবুকে মতামত দিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন