728x90 AdSpace

ব্রেকিং
বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

নগরীতে স্কুলের ছাত্রকে ফুসলানোর’ চেষ্টার অভিযোগে সমকামী যুবক আটক

সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টমশ্রেণীর এক ছাত্রকে ‘ফুসলানো’র চেষ্টার অভিযোগে সমকামী এক যুবককে ধরে পুলিশে দেওয়া হয়েছে। আবদুল মতিন (৩৫) নামের ওই বখাটে যুবক সিলেটের ওসমানীনগর থানার সাদিপুর গজারিয়া গ্রামের মুক্তার উল্লাহর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে পাইলট স্কুলের পেছন (লালদিঘীরপাড় এলাকা) থেকে ধরা হয়। আটক মতিন দক্ষিণ সুরমার লাল মিয়ার হোটেলে চাকুরি করে এবং লালদিঘীরপাড়ের একটি মেসে থাকে।
আটকের পর উপস্থিত শিক্ষক, সাংবাদিক ও পুলিশের কাছে আবদুল মতিন স্বীকার করেছে সে সমকামী।
সমকামীতার জন্য সে স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রকে ‘ফুসলানোর’ চেষ্টা করছিল। ওই ছাত্রের বাবা জানান, তার ছেলে পাইলট স্কুলে ৮ম শ্রেণীতে পড়ে। গত ১৫ দিন ধরে স্কুলে যাওয়ার পথে আবদুল মতিন বখাটে তার ছেলের সাথে ভাব জমানোর চেষ্টা করে। গত বুধবার তাকে জোর করে একটি টাইগার ড্রিংকস দেয় মতিন। এরপর থেকে মতিন তার ছেলের সাথে একা দেখা করতে পীড়াপীড়ি শুরু করে।
বিষয়টি তার ছেলে বাসায় জানায়। তখন মতিনকে আটক করতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তাকে দেখা করার জন্য বলে তার ছেলে। কথামতো সকাল সাড়ে ১১টায় স্কুলের পেছনের দিকে মতিন আসলে তাকে আটক করে স্কুলে নিয়ে আসা হয়। সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মজুমদার জানান, জিজ্ঞাসাবাদে মতিন জানিয়েছে সে বিকৃত চরিত্রের। সে অপকর্মের জন্য ওই ছাত্রকে ‘ফুসলানোর’ চেষ্টা করছিল। এব্যাপারে মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার এএসআই জামাল জানান, মতিন স্বীকার করেছে সে সমকামী। সমকামীতার জন্য সে ওই স্কুল ছাত্রকে ফুঁসলানোর চেষ্টা করছিল।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: নগরীতে স্কুলের ছাত্রকে ফুসলানোর’ চেষ্টার অভিযোগে সমকামী যুবক আটক Rating: 5 Reviewed By: Unknown