728x90 AdSpace

ব্রেকিং
রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিনসহ ৫জনের বিরুদ্ধে শাহপরান থানায় জিডি!

নিজের নিরাপত্তা চেয়ে ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিনসহ ৫জনের বিরুদ্ধে শাহপরান থানায় একটি সাধারণ ডায়রির আবেদন করেন একজন মহিলা, নাম আমাতা মাছুমা, তিনি পশ্চিম পীর মহল্লার বাসিন্দা ব্যবসায়ী লোকমান তুলকদারের স্ত্রী । সাধারণ ডায়রিতে তিনি ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ মইনুদ্দিন সোহেলসহ ৫জনকে অভিযুক্ত করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপশহরজি ব্লকের ৪নং রোডের ৯১ নং বাসা আগষ্টের ১ম দিকে তারা প্রতি মাসে নয় হাজার টাকা চুক্তিতে বাসা ভাড়া নেন। এমনকি প্রতি মাসের ০৫ (পাঁচ) তারিখের মধ্যে তারা বাসা ভাড়া প্রদান করেও আসছেন। বাসা ভাড়া নেওয়ার এক মাস পর সেপ্টেম্বর উক্ত বাসাটি কোন কারণ ছাড়াই ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন ও হেলাল লস্করসহ উপশহর জি ব্লক উন্নয়ন পরিষদের কয়েকজন বাসার মালিক জহির উদ্দিন কে নানা ধরনের প্রলোভন দেখিয়ে আমাদেরকে বাসা ছেড়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়।
এরই ধারাবাহিকতায় আমার স্বামী ব্যবসায়ী লোকমান তালুকদার বাসাটি ছেড়ে দেওয়ার জন্য উপশহর জি ও ই ব্লকে বাসা দেখতে গেলেও তারা বাসার মালিকদের কে আমাদেরকে বাসা ভাড়া না দেওয়ার জন্য হুমকি প্রদান করে। এমতাবস্থায় জি ব্লক রোড নং-ত, বাসা নং-৫৬, বাবুল খান মালিকানাধীন বাসাটি ভাড়া নেওয়ার জন্য দশ হাজার টাকা অগ্রীম এক মাসের ভাড়া প্রদান করা হয়। পরবর্তীতে হেলাল লস্কর, মর্তুজা আহমেদ, আব্দুছ সালাম ও সাবেক ছাত্রদল ক্যাডার ও মহানগর বিএনপির সদস্য সৈয়দ মঈন উদ্দিন সুহেল উরফে ফাউল সুহেল বাসার মালিক স্বামী ও স্ত্রী সম্পর্কে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করে বাসা ভাড়া নেওয়া থেকে সরিয়ে দেন।
এমনকি ঐ চক্রটি আমার স্মামীর অগোচরে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসতেছে। এমনকি তারা আমাকে উপশহর বাসা ভাড়া নিলে আমাকেও আমার স্বামীকে নানা ধরনের ক্ষতি স্বাধন করবে বলে হুমকি দিচ্ছে। এছাড়াও আমাদের আত্নীয় সোনারপাড়া এলাকারা বাসিন্দা উমেদুর রহমানকেও বিভিন্নভাবে ক্ষতি সাধন করিবে হুমকি দিচ্ছে ঐ চক্রটি। নিরাপত্তাহীনতার কারণে ভবিষ্যৎতের জন্য উক্ত ঘটনাটি শাহপরান থানায় সাধারন ডায়েরীর জন্য আবেদন করেন।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিনসহ ৫জনের বিরুদ্ধে শাহপরান থানায় জিডি! Rating: 5 Reviewed By: Unknown