728x90 AdSpace

ব্রেকিং
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

যে কারণে হোটেলে থাকছেন খালেদা জিয়া!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্য লন্ডন সফরে রয়েছেন। সেখানে তার বড় ছেলে তারেক রহমান ও দুই ছেলের স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদুল আযহা কাটিয়ে দেশে ফেরার কথা ছিল তবে তার দেশে ফেরায় বিলম্ব হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় না থেকে হোটেলে থাকছেন বলে জানা গেছে।
জানা যায়, তারেক রহমানের বাসায় দিনের বেশির ভাগ সময় অতিবাহিত করছেন বিএনপি চেয়ারপারসন। আর রাতের বেলা হোটেলে ঘুমাচ্ছেন। তারেক রহমানের বাসা ছোট হওয়ার কারণে সেখানে সবাই মিলে একসাথে থাকতে সমস্যা হচ্ছে। আর এ কারনেই খালেদা জিয়া হোটেলে থাকছেন বলে জানা যায়।
সূত্র জানায়, বেগম জিয়া এখন আগের চেয়ে অনেক ভাল আছেন। দেশের একাকি, নি:সঙ্গ জীবন ছেড়ে পরিবারের সবাইকে নিয়ে আছেন লন্ডনে। যা গত প্রায় আট বছরের মধ্যে আর হয়নি। তিনি দুই পুত্র বধূ ও তিন নাতনীর সঙ্গেও অনেকটা সময় অতিবাহিত করছেন। এই সময়ে তিনি বেশ হাসজ্জোল থাকছেন।
এছাড়া খালেদা জিয়া তার পুত্র ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও একাকি কথা বলছেন। রাজনৈতিক আলোচনা করছেন। তবে ওই আলোচনায় সেখানে বাইরেও কেউ থাকছে না। দুই জনের আলোচনার বিষয়গুলো এই পর্যায়ে কেউ জানুক তারা তা চাইছেন না। তারা সিদ্ধান্ত নেওয়ার পর নেতাদের কয়েকজনের সঙ্গেও আলোচনা করবেন বলে সূত্রে জানা গেছে।
এদিকে দলীয় সুত্রে জানা যাচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরায় বিলম্ব হতে পারে। আগামীকাল ১লা অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু চিকিৎসা সংক্রান্ত জটিলতার কারণে আরও কিছু দিন লন্ডনে থাকতে হতে পারে বলে জানা গেছে। এদিকে ঠিক কবে নাগাদ বেগম জিয়া দেশে ফিরবেন এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরতে পারেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, তিনি (খালেদা জিয়া) অক্টোবরের মাঝামাঝিতে দেশে ফিরবেন। বেগম জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় না থেকে হোটেলে থাকছেন কিনা জানতে চাইলে তিনি বলেন- না, আমার জানামতে বিএনপি চেয়ারপারসন তার ছেলে তারেক রহমানের বাসায়ই থাকছেন।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: যে কারণে হোটেলে থাকছেন খালেদা জিয়া! Rating: 5 Reviewed By: Unknown