728x90 AdSpace

ব্রেকিং
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

২৯ রানে হেরে গেল সালমারা

পাকিস্তান মহিলা দলের করা ১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯ রানে হেরে গেছেন সালমারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান করে বাংলাদেশ।

বাংলাদেশর সর্বোচ্চ রান আসে আয়েশা রহমান (২৩), এবং ফারজানা হকের (২৩) ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রুমানা আহমেদের, ২২। বাকীরা কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ৬, লতার ব্যাট থেকে।

এর টস আগে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতে সাফল্য পেলেও পাকিস্তানকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। বিসমাহ মারুফের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যায় স্বাগতিকরা। বিসবাহ অপরাজিত থাকেন ৬৫ রানে।

প্রথম ওভারের শেষ বলে মারিনা ইকবালকে (১) রানআউট করেন নিগার সুলতানা। দ্বিতীয় উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৫তম ওভার পর্যন্ত। জাভেরিয়া খানকে (৪৪) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন নাহিদা আক্তার। একপ্রান্ত আগলে রাখেন বিসমাহ মারুফ ।

বাংলাদেশের নাহিদা আক্তার নিয়েছেন দুটি উইকেট। একটি করে নেন ফাহিমা খাতুন এবং জাহানারা আলম।

সফরে দুটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে খেলবে দুই দল।

আজকের পর কাল দ্বিতীয় টি-২০ ম্যাচ। ওয়ানডে দুটি যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সেই সন্ত্রাসী হামলার পর এই প্রথম কোনো দেশের মহিলা ক্রিকেট দল পাকিস্তান গেছে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে।

বাংলাদেশ একাদশ: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, আয়েশা রহমান, রুমানা আহমেদ, লতা মণ্ডল, ফারজানা হক, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, নিগার সুলতানা, নাহিদা আক্তার।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: ২৯ রানে হেরে গেল সালমারা Rating: 5 Reviewed By: Unknown