728x90 AdSpace

ব্রেকিং
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

বরের বয়স ৮৪, কনের ২৪ (ভিডিও সহ)

টিবিটি আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ৮৪ বছর বয়সী এক জনপ্রিয় অভিনেতা তার চেয়ে ৬০ বছর কম বয়সী এক তরুণীকে নিয়ে সংসার শুরুর ঘোষণা দিয়েছেন। কিংবদন্তি অভিনেতা ইভান ক্রাস্কো গতকাল সেন্ট পিটার্সবাগে কঠোর গোপনীয়তার মধ্যে ২৪ বছর বয়সী তরুণী নাটালিয়া শেভেলকে বিয়ে করেছেন। এ সময় ইভানের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সোভিয়েত ও রাশিয়ায় ১৪০টি চলচ্চিত্রে অভিয়ন করেন ইভান। আর নাটালিয়া তারই ছাত্রী ছিলেন। 
অনেকে ভীষণ রকমের এ অসম বিয়ের সমালোচনা করলেও এ দম্পতি বলছে, ‘বিয়ের সিদ্ধান্ত স্বর্গ হতে আসে’। সেন্ট পিটার্সবার্গে একটি চারুকলায় পড়াতে গিয়ে ৬ সন্তানের জনক ইভানের সাথে পরিচয় হয় নাটালিয়ার। এ সময় নাটালিয়ার কবিতায় ‘ভীষণ মুগ্ধ’ হন ইভান। ইভান এর আগে আরো তিনটি বিয়ে করেছিলেন। এখন এই দম্পতি বলছেন, তারা একে অন্যকে ছাড়া একদিন থাকার কথা ভাবতেও পারছেন না। তারা মস্কোর একটি অ্যাপার্টমেন্টে একত্রে বাস করছেন। ইভানের তিনটি নাতি রয়েছে। তিনি বলছেন, শুরুতে তাদের প্রেম নিষ্কাম থাকলেও এখন তারা ছেলেপুলে নেয়ার কথাও ভাবছেন। তাদের মধ্যে সে ধরনের আকর্ষণ আছে বলেও মত দেন তিনি। সূত্র: ডেইলি মেইল 

  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: বরের বয়স ৮৪, কনের ২৪ (ভিডিও সহ) Rating: 5 Reviewed By: Habib