শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের একটি হোটেল থেকে গ্রেফতারকৃত শিক্ষার্থীরা ছাত্রশিবিরের কেউ নয় বলে জানিয়েছে শিবির।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ দাবি করেন।
বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার স্কাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪১জন শিক্ষার্থীকে গ্রেফতার করে শিবির কর্মী বলে চালিয়ে দিয়েছে পুলিশ। অথচ আজকে উল্লেখিত স্কাই রেস্টুরেন্টে ছাত্রশিবিরের কোন বৈঠকই হয়নি। গ্রেফতারের পর পরই পুলিশের বক্তব্য অনুযায়ী কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতারকৃতদেরকে শিবির কর্মী বলে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের একজনের সঙ্গেও ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই। সুতরাং পুলিশের বক্তব্য ও সে অনুযায়ী গণমাধ্যমে প্রকাশিত ছাত্রশিবিরের গোপন বৈঠকের খবরটিও ভিত্তিহীন।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন