চাদের একটি ব্যস্ততম বাজারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫১ জন। শনিবার লেক চাদ সীমান্তবর্তী শহর বাগা সোলাতে এ হামলার ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার না করলেও কর্তৃপক্ষ এ ঘটনার জন্য নাইজেরিয়ার সন্ত্রাসী বাহিনী বোকো হারামকে সন্দেহ করছে।
সেনা মুখপাত্র কর্নেল আজিম আগৌনা বারামানদুয়া জানান, দুটি গ্রুপ এ হামলা চালিয়েছে। এসময় তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি জানান, নারী আত্মঘাতী হামলাকারীদের একটি গ্রুপ প্রথমে বাগা সোলার বাজারে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১৬ জন নিহত হয়। পরে বাজারের কাছেই একটি শরণার্থী শিবিরে দ্বিতীয় গ্রুপটি আত্মঘাতী বোমা হামলা চালালে ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৩ জন সাধারণ মানুষ ও পাঁচ হামলাকারী রয়েছে।
কয়েক মাস আগে বোকো হারামের হামলা থেকে বাঁচতে কয়েক হাজার লোক নাইজেরিয়া থেকে পালিয়ে চাদের সীমান্তবর্তী শহর বাগা সোলাতে এসে আশ্রয় নেয়। এর আগেও চাদে বোমা হামলা চালিয়েছিল বোকো হারাম। তবে ধারনা করা হচ্ছে শনিবারের হামলাটি এ যাবতকালের সবচেয়ে বড় হামলা।

0 facebook:
একটি মন্তব্য পোস্ট করুন