728x90 AdSpace

ব্রেকিং
সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

জাপানি হত্যার ৮ দিন পর বুলেট উদ্ধার

রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকারে আট দিন পর ঘটনাস্থল থেকে একটি বুলেট উদ্ধার করেছে পুলিশ।রোববার দুপুরে পিবিআই ও রংপুর জেলা পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন এবং তল্লাশি করে এই বুলেট উদ্ধার করে।তবে, এই বুলেট হোসি কুনিও হত্যাকা ব্যবহৃত হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান রংপুর অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন।তিনি বলেন, বুলেটটি ওই হত্যাকা ব্যবহৃত কিনা তা আমরা ক্ষতিয়ে দেখছি।এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন হোসি কুনিওকে চারটি গুলি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৩টি বুলেট উদ্ধার করা হয়। আজ একটি উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত, জাপানি নাগরিক হোসি কুনিও গত ৩ অক্টোবর রংপুরে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হন। ওই দিন থেকে তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: জাপানি হত্যার ৮ দিন পর বুলেট উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown