728x90 AdSpace

ব্রেকিং
রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

সৌদি পুরুষদের গৃহকর্মীদের বিয়ে করার নেপথ্যে

 সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করেন বিশ্বের অনুন্নত বহু দেশের নারীরা। গৃহস্থালী কাজে গৃহকর্ত্রীদের সহায়তা করাই তাদের কাজ। তবে গৃহকর্মী হিসেবে কাজ করতে করতে এক সময় ‘গৃহকর্ত্রী’ হয়ে ওঠার ঘটনা বেশুমার! গৃহকর্মীদেরকে বিয়ে করা বহু সৌদি পুরুষের বলা যায় এক ধরনের শখে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। এতে ভূক্তভোগী হচ্ছেন মূল গৃহকর্ত্রীরা।
আল-রিয়াদ নামে সৌদি একটি পত্রিকা এ বিষয়টি নিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছে। বুঝার চেষ্টা করেছে কেন সুন্দরী স্ত্রী ঘরে থাকার পরও অপেক্ষাকৃত কম সুন্দর এবং সামাজিক মর্যাদায় নিচে থাকা ভিনদেশী গৃহকর্মীদের বিয়ে করতে প্রতি আকৃষ্ট হচ্ছেন সৌদি পুরুষরা।
এ বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আবু বকর বাকাদির বলেন, কিছু পুরুষ একটু জঠিল ধরনের ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তারা স্ত্রীদের কাছ থেকে খুব বেশি যত্ন-আত্তি আশা করেন।
ড. বাকাদির বলেন, যত্ন-আত্তি মানে আমি সমাজে প্রচলিত বিষয়গুলো যেমন, কাপড় ধুয়ে দেয়া, পছন্দের খাবার তৈরি করে দেয়া এবং আকর্ষণীয়ভাবে নিজেকে (স্ত্রী) উপস্থাপন করাকেই বুঝাচ্ছি। এসব ক্ষেত্রে যদি স্ত্রী তেমন পাত্তা না দেন তাহলে অনেক পুরুষ ঘরে থাকা নারী কর্মীটির প্রতি দৃষ্টি দিতে পারে। বিশেষ করে যদি গৃহকর্মী যদি তার সৌন্দর্যের প্রতি সচেতন হয় এবং পুরুষটি তার পছন্দের বিষয়গুলো তার মাঝে খুঁজে পায়।
অধ্যাপক বাকাদির আরেকটু পরিস্কার করে বললেন, ‘আমি বলছি না যে, স্বামীদের সেবাসুশ্রুষা ছাড়া স্ত্রীদের আর কোনো কাজ নেই। আমি যা বলার চেষ্টা করছি তা হল, স্ত্রীদের উচিত স্বামীর প্রতি বলিষ্ঠ সম্পর্ক রক্ষায় সচেতন থাকা। এমন সম্পর্ক যা পরস্পরের প্রতি ভালবাসা এবং সম্মান থেকে সৃষ্ট।’
সূত্র: সৌদি গেজেট
  • আপনার মতামত
  • ফেসবুকে মতামত দিন

0 facebook:

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: সৌদি পুরুষদের গৃহকর্মীদের বিয়ে করার নেপথ্যে Rating: 5 Reviewed By: Unknown